আলমপুরে হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় হুলা পাটির এক সদস্যের মৃত্যু
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের আলমপুর এলাকায় বুধবার রাতে কয়েকটি হাতি ঢুকে পড়ে।খবর পেয়ে বন দফতরের হুলা পাটির ২৫ জন সদস্য ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের শিমলী গ্রাম থেকে হাতি তাড়ানোর জন্য গোপীবল্লভপুর থানার আলম পুর এলাকায় যায়।যখন হুলা পাটির সদস্যরা আলমপুর গ্রাম থেকে হাতি গুলিকে তাড়ানোর কাজ করছিল সেই সময় বুধবার রাত্রি প্রায় সাড়ে বারো টা নাগাদ একটি হাতি ছুটে আসে হুলা পাটির সদস্যদের দিকে।
হুলা পাটির অন্যান্য সদস্যরা ছুটে পালাতে পারলে ও দীপক মাহাতো নামে ৩৩ বছর বয়সী হুলা পাটির এক সদস্য ছুটে পালাতে পারে নি। যার ফলে তাকে হাতিটি শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়।ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।যার ফলে হাতি তাড়াতে যাওয়া হুলা পাটির সকল সদস্যরা শোকে ভেঙে পড়ে।দীপক মাহাতো প্রায় ১৫ বছর ধরে হুলা পাটির কাজ করছিল।তাই তার সহ কর্মী সুভাষ মাহাতো বলেন আমরা হাতি তাড়াতে এলে সামান্য মজুরি পায়,আমাদের দিকে সরকারের নজর দেওয়া দরকার।তাই দীপকের মৃত্যুতে তার সহ কর্মীরা সকলেই শোকে ভেঙে পড়েছে।
মৃত দীপক মাহাতো র বাড়ি ঝাড়গ্রাম থানার শিমলী গ্রামে। দীপক মাহাতো র মৃত্যু সংবাদ তার বাড়িতে পৌঁছলে তার পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়ে।গোপীবল্লভপুর থানার পুলিশ দীপক মাহাতোর মৃত দেহ টি উদ্ধার করে বৃহস্পতিবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।বন দফতরের পক্ষ থেকে মৃত দীপক মাহাতোর পরিবার কে বন দফতর এর নিয়ম অনুযায়ী সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment